চাকসু নির্বাচনে ভোটগ্রহণ শেষে চলছে গণনা

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে।

- Advertisement -

বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এখন ভোট গণনার প্রস্তুতি চলছে।

- Advertisement -
google news follower

এবারের নির্বাচনে ভোট হয়েছে ব্যালট পেপারে। ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) পদ্ধতিতে গণনা করা হবে।

ভোট গণনা সরাসরি দেখানো হবে এলইডি স্ক্রিনে। এজন্য ১৪টি এলইডি স্ক্রিন রয়েছে।

- Advertisement -
islamibank

চাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, চাকসু নির্বাচনে হাতে লাগানো অমোচনীয় কালি উঠে যাওয়াসহ বিচ্ছিন্ন কিছু অভিযোগ ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে।

উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হয়েছে। বিকেল ৩টা পর্যন্ত ৫৫ শতাংশ ভোট পড়েছে।

চাকসুতে এবার মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৭ জন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে পাঁচটি অনুষদ ও ১৫টি হলের জন্য নির্ধারিত ১৫টি কেন্দ্রে। মোট ৬০টি কক্ষে ৬৮৯টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট ৯০৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ১৩টি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে ৪১৫ জন এবং হল ও হোস্টেল সংসদে ৪৯৩ জন।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ