চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৫২.৫৭ শতাংশ

অনলাইন ডেস্ক

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার হয়েছে ৫২ দশমিক ৫৭ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৭০ দশমিক ৩২ শতাংশ।

- Advertisement -

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে প্রকাশিত ফলে এই তথ্য জানা গেছে।

- Advertisement -
google news follower

এই বোর্ডে পাসের হারের মতো জিপিএ-৫ নেমেছে প্রায় অর্ধেকে। গত বছর ১০ হাজার ২৬৯ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন, এ বছর পেয়েছেন মাত্র ৬ হাজার ৯৭ জন।

প্রকাশিত ফলে দেখা গেছে, খাগড়াছড়ি জেলায় পাসের হার সর্বনিম্ন ৩৫ দশমিক ৫৩ শতাংশ।

- Advertisement -
islamibank

এছাড়া চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামটি ও বান্দরবান জেলায় পাসের হার যথাক্রমে ৫৭ দশমিক ৯৩ শতাংশ, ৪৫ দশমিক ৩৯ শতাংশ, ৪১ দশমিক ১৪ শতাংশ ও ৩৬ দশমিক ৭৮ শতাংশ।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ