জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান টিভি-অনলাইনে সরাসরি সম্প্রচারের আহ্বান প্রধান উপদেষ্টার

অনলাইন ডেস্ক

শুক্রবার অনুষ্ঠেয় জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠান সব টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমে সরাসরি সম্প্রচারের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

- Advertisement -

বৃহস্পতিবার রাতে এক বার্তায় এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বার্তায় তিনি বলেন, ‘আমরা সব টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমকে আহ্বান জানাচ্ছি, তারা যেন জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেন।’

- Advertisement -
google news follower

দেশের জনগণের উদ্দেশে ড. ইউনূস বলেন, ‘যেখানেই থাকুন— বাড়িতে, পথে, দোকানে, কারখানায়, মাঠে কিংবা খেলাধুলার আসরে— সরাসরি সম্প্রচারে যুক্ত হোন এবং এই ঐতিহাসিক মুহূর্তের অংশীদার হোন।’

অধ্যাপক ইউনূস আরও বলেন, ‘আমাদের রাজনৈতিক, ধর্মীয় বা জাতিগত পার্থক্য সত্ত্বেও আমরা সবাই এক ও অভিন্ন জাতি।’

- Advertisement -
islamibank

‘এটি আমাদের একসঙ্গে উদযাপনের সময়— ঐক্যের শক্তি অনুভব করার সময়— গৌরব ও আশার এই ঐতিহাসিক দিন থেকে নতুন প্রেরণা সঞ্চয়ের সময়।’ বলেন প্রধান উপদেষ্টা।

বহু প্রতীক্ষিত জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠান আগামীকাল বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।

এরই প্রাক্কালে বুধবার দেশের রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে অতি জরুরি বৈঠক করে জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠকে প্রধান উপদেষ্টাও উপস্থিত ছিলেন।

তিনি সেদিন আশা প্রকা্শ করেন, সব রাজনৈতিক দল উৎসবমুখর পরিবেশে জুলাই সনদে স্বাক্ষর করবে।

একই সঙ্গে তিনি আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা পুনর্ব্যক্ত করেন।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ