২০২৬ টি২০ বিশ্বকাপে চূড়ান্ত ২০ দল, সবশেষ টিকিট পেল আরব আমিরাত

অনলাইন ডেস্ক

সামোয়ার বিপক্ষে জয়ের সুবাদে ২০২৬ টি২০ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে সংযুক্ত আরব আমিরাত। এর মধ্য দিয়ে আসন্ন আসরের ২০টি দলের তালিকা সম্পূর্ণ হলো। এর আগে ওমান ও নেপাল নিশ্চিত করেছিল তাদের টিকিট।

- Advertisement -

ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে অংশ নেবে মোট ২০টি দল।

- Advertisement -
google news follower

২০২৪ সালে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত প্রথম ২০-দলীয় টি২০ বিশ্বকাপের ধারাবাহিকতায় এবারও একই ফরম্যাটে হবে প্রতিযোগিতা।

স্বাগতিক হিসেবে সবার আগে বিশ্বকাপে জায়গা পায় ভারত ও শ্রীলঙ্কা।

- Advertisement -
islamibank

গত আসরের সুপার এইট পর্বে খেলা আরও সাতটি দল—বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্র—স্বয়ংক্রিয়ভাবে যোগ্যতা অর্জন করে।

সহ-আয়োজক শ্রীলঙ্কা আগের আসরে প্রথম রাউন্ড থেকে বিদায় নেওয়ায় র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে জায়গা পায় পাকিস্তান, নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ড। আমেরিকা অঞ্চল থেকে বাছাই পেরিয়ে আসে কানাডা।

ইউরোপ থেকে প্রথমবারের মতো টি২০ বিশ্বকাপে খেলবে ইতালি, তাদের সঙ্গে রয়েছে নেদারল্যান্ডস।

আফ্রিকা অঞ্চল থেকে যোগ দিয়েছে ডেভিড ভিসের নামিবিয়া ও সিকান্দার রাজার নেতৃত্বাধীন জিম্বাবুয়ে।

এশিয়া-পূর্ব এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে ওমান ও নেপালের পর এবার জাপানকে ৮ উইকেট ও ৪৭ বল হাতে রেখে হারিয়ে টিকিট নিশ্চিত করেছে সংযুক্ত আরব আমিরাত।

২০২৬ টি২০ বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলো: ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, যুক্তরাষ্ট্র, পাকিস্তান, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, কানাডা, ইতালি, নেদারল্যান্ডস, নামিবিয়া, জিম্বাবুয়ে, বাংলাদেশ, ওমান, নেপাল এবং সংযুক্ত আরব আমিরাত।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ