নিখোঁজের তিন দিন পর মৎস্য খামারে পাওয়া গেল বৃদ্ধের লাশ

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের সাতকানিয়ায় নিখোঁজের তিন দিন পর এক মৎস্য খামার থেকে মনির আহমদ (৭৮) নামের এক বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

- Advertisement -

শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জমাদার পাড়ার পশ্চিমে মেডিখোলা এলাকার একটি মৎস্য খামারে পানিতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

- Advertisement -
google news follower

মৃত মনির আহমদ ওই এলাকার মৃত অলি মিয়া মেম্বারের ছেলে। পেশায় তিনি কৃষক ছিলেন। এক ছেলে (প্রবাসী) ও চার কন্যা সন্তানের জনক ছিলেন তিনি। গত বুধবার (১৫ অক্টোবর) বিকেলে তিনি বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন।

ঘটনাস্থল পরিদর্শন করেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) আরিফুল ইসলাম সিদ্দিকী।

- Advertisement -
islamibank

মৃতের নাতি জামাই বেলাল উদ্দিন জানান,“বুধবার বিকেলে দাদা ঘর থেকে বের হয়ে আর ফেরেননি। আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খুঁজেও তাঁকে পাইনি।

শনিবার সন্ধ্যার দিকে মেডিখোলা এলাকায় এক ব্যক্তির লাশ পানিতে ভাসতে দেখে আমরা গিয়ে সনাক্ত করি এবং পুলিশে খবর দিই। পরে পুলিশের উপস্থিতিতে লাশ পানি থেকে তোলা হয়।”

তিনি আরও জানান, মনির আহমদের কারও সঙ্গে কোনো দ্বন্দ্ব ছিল না। পরিবার ও স্বজনদের কোনো সন্দেহ না থাকায় এবং লাশের দুর্গন্ধ ছড়াতে থাকায় ময়নাতদন্ত ছাড়াই রাতেই দাফন করা হয়।

সোনাকানিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ মো. মহিউদ্দীন বলেন,“ধারণা করা হচ্ছে, হাঁটার সময় অসাবধানতাবশত তিনি পাড় থেকে পানিতে পড়ে যান। লাশ পচে গন্ধ বের হতে থাকায় থানায় জানানো হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।”

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মাহমুদ কাউছার হোসেন বলেন,“পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। মৃতের মেয়ে আনোয়ারা বেগম বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।”

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ