চান্দগাঁওতে ধরা পড়েছে উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রিয়াজ

অনলাইন ডেস্ক

‎‎চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দিন রিয়াজকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -

শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় চান্দগাঁও থানাধীন মৌলভী পুকুরপাড় এলাকার পেট্রোল পাম্পের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -
google news follower

গ্রেপ্তার রিয়াজ পৌরসভার শান্তিনিকেতন এলাকার ৬ নম্বর ওয়ার্ডের মৃত মঞ্জুর হোসেনের ছেলে। তার বিরুদ্ধে খুন, হত্যা, বিস্ফোরক দ্রব্য এবং হত্যা চেষ্টার মামলা রয়েছেবেলে জানায় পুলিশ।

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় চান্দগাঁও থানা এলাকায় অভিযান পরিচালনা করে এক আসামিকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -
islamibank

তার বিরুদ্ধে খুন, হত্যা, বিস্ফোরক দ্রব্য এবং হত্যা চেষ্টার মামলা তদন্তাধীন আছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ‎

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ