আফগানদের বিপক্ষে খেলবেন হামজা চৌধুরী

অনলাইন ডেস্ক

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে মাঠে নামার আগে আফগানিস্তানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ওই ম্যাচে খেলবেন দেশের ফুটবলের পোস্টারবয় হামজা চৌধুরী।

- Advertisement -

আগামী ১৩ নভেম্বর রাত ৮টায় জাতীয় স্টেডিয়ামে শুরু হবে ম্যাচ। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য ও সাবেক তারকা ফুটবলার ইকবাল হোসেন।

- Advertisement -
google news follower

তিনি বলেন, ‘এটা নিশ্চিত যে, ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের আগে আফগানিস্তানের সঙ্গে প্রীতি ম্যাচে খেলবে হামজা চৌধুরী। তার ক্লাবের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে।’

১৩ নভেম্বর ম্যাচ হলে কবে নাগাদ হামজা ঢাকায় আসবেন সেই দিনক্ষণ এখনো নির্ধারণ হয়নি বলে জানান ইকবাল।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ