জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে যমুনায় ঐকমত্য কমিশনের প্রতিনিধিরা

অনলাইন ডেস্ক

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাতে আনুষ্ঠানিকভাবে জমা দেবে জাতীয় ঐকমত্য কমিশন।

- Advertisement -

আজ দুপুর ১২টায় জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছেছেন ঐকমত্য কমিশনের প্রতিনিধিরা। এদিন উপদেষ্টা পরিষদের সদস্যদের উপস্থিতিতে এই সুপারিশ পেশ করা হবে।

- Advertisement -
google news follower

এর আগে গতকাল সোমবার (২৭ অক্টোবর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ঐকমত্য কমিশনের সমাপনী বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন- কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ, সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

- Advertisement -
islamibank

সমাপনী বৈঠকে প্রধান উপদেষ্টা কমিশন গঠনের পর থেকে চূড়ান্ত সুপারিশ পর্যন্ত সব ডকুমেন্ট, ভিডিও, অডিও ও ছবিসহ পুরো প্রক্রিয়া সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।

অন্য দিকে কমিশন সদস্যরা জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা চূড়ান্ত করার পাশাপাশি অন্যান্য সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর অনুষ্ঠিত হয় জুলাই জাতীয় সনদের স্বাক্ষর অনুষ্ঠান। প্রথম ধাপে বিএনপি-জামায়াতসহ ২৪টি রাজনৈতিক দল ও জোট এতে স্বাক্ষর করে।

দুই দিন পর গণফোরামও সনদে যোগ দেয়। যদিও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ কয়েকটি বাম দল এখনো এতে স্বাক্ষর করেনি।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ