পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক

কক্সবাজারের পেকুয়ায় গাছের ডাল সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আমান উল্লাহ (৩৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

- Advertisement -

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় উপজেলার বারবাকিয়া ইউনিয়নের সবজীবন পাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।

- Advertisement -
google news follower

নিহত আমান উল্লাহ ওই এলাকার ছাবের আহমেদের ছেলে। তিনি তিন সন্তানের জনক বলে জানা গেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ির উঠানে ছায়া পড়ায় গাছের ডালপালা কাটতে গাছে উঠেন আমান উল্লাহ। কাটা গাছের একটি ডাল বিদ্যুতের তারের উপর পড়েছিল। সেটি সরাতে গেলে তাৎক্ষণিক স্পৃষ্ট হন তিনি।

- Advertisement -
islamibank

তাকে উদ্ধার করতে তার জেঠতুতো ভাই বোরহান উদ্দিন খোকন এগিয়ে আসলে সেও বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়।

পরে স্বজনরা দুজনকে উদ্ধার করে। আহত অবস্থায় আমান উল্লাহকে পেকুয়া নূর হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আহত খোকনকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। আহত বোরহান উদ্দিন খোকন একই এলাকার মৌলানা আবুল কাসেমের ছেলে।

তিনি শঙ্কা মুক্ত বলে জানিয়েছেন হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক ডাক্তার মো. জিয়া উদ্দিন।

স্থানীয় ইউপি সদস্য মো. আশিক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ