ঘূর্ণিঝড় ‘মন্থা’ আঘাত হানল ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে, নিহত ১

অনলাইন ডেস্ক

প্রবল ঘূর্ণিঝড় ‘মন্থা’ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হেনেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে ঝড়টি উপকূল অতিক্রম শুরু করে।

- Advertisement -

ফলে ব্যাপক ক্ষয়ক্ষতিসহ অন্ধ্রে নিহত হয়েছে ১ জন। বুধবার ভোরে শক্তি হারায় প্রবল ঘূর্ণিঝড় মোন্থা।

- Advertisement -
google news follower

ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যজুড়ে তীব্র বৃষ্টি, ঝড়ো হাওয়া ও জলোচ্ছ্বাসে ব্যাপক ক্ষতি হয়েছে। পাশের ওড়িশা রাজ্যের অন্তত ১৫টি জেলাতেও জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে পুলিশ জানায়, কোনাসীমা জেলার মাকানাগুদেম গ্রামে এক নারী নিহত হয়েছেন। প্রবল বাতাসে একটি তালগাছ ভেঙে পড়ে তার ওপর।

- Advertisement -
islamibank

রাজ্য সরকারের প্রাথমিক হিসাবে, ঝড়ে ৩৮ হাজার হেক্টর কৃষিজমির ফসল এবং এক লাখ ৩৮ হাজার হেক্টর উদ্যান ফসল সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে।

এছাড়া ৭৬ হাজারের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।

প্রভাবিত এলাকায় ২১৯টি মেডিক্যাল ক্যাম্প চালু করা হয়েছে এবং গবাদিপশুর জন্য ৮৬৫ টন খাদ্যসামগ্রী মজুত রাখা হয়েছে।

ভারতের আবহাওয়া দপ্তর অন্ধ্রপ্রদেশের উপকূলীয় জেলাগুলোর জন্য রেড অ্যালার্ট জারি করেছে।

সমুদ্র উপকূলে প্রায় এক মিটার উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা থাকায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে।

এদিকে, কাকিনাডা বন্দরে ১০ নম্বর বিপৎসংকেত জারি করা হয়েছে, যা সর্বোচ্চ সতর্কতা হিসেবে বিবেচিত।

এছাড়া বিশাখাপত্তনম, গাঙ্গাভারাম ও কালিঙ্গপত্তনম বন্দরে ৯ নম্বর এবং মাচিলিপত্তনমসহ আরও কয়েকটি বন্দরে ৮ নম্বর বিপদ সংকেত দেখানো হচ্ছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে শক্তি হারাচ্ছে। তবে উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টি, জলোচ্ছ্বাস ও ভূমিধসের আশঙ্কা রয়ে গেছে।

জনগণকে অযথা বাইরে না বের হতে ও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, ঝড়টি পশ্চিমবঙ্গের দিকেও প্রভাব ফেলতে পারে, যেখানে আগামী ২৪ ঘণ্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ রাজধানী ও আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়া অধিদপ্তরের দুপুর ১২টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে।

দিনের কিছু সময় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। এসময় দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনাও রয়েছে।

আজ বুধবার দেশজুড়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহের কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। তাপমাত্রা কমতে পারে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ