বিয়ের প্রলোভনে স্বামী পরিত্যক্তা প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ১

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিয়ের প্রলোভনে স্বামী পরিত্যক্তা প্রতিবন্ধী এক নারীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে মো. ফারুক (৪৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ।

- Advertisement -

গ্রেপ্তার ফারুক চন্দ্রঘোনা ইউনিয়নের পারুয়া হাজানিহাট এলাকার কাজী বাড়ির বাসিন্দা হলেও তিনি চন্দ্রঘোনা বনগ্রাম নতুন গ্রামে বসবাস করতেন।

- Advertisement -
google news follower

পুলিশ সূত্রে জানা গেছে, ২৫ বছর বয়সী ভিকটিম জীবিকার তাগিদে ভিক্ষাবৃত্তি করতেন। এই সুযোগে আসামী ফারুক বিয়ের প্রলোভন দেখিয়ে ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত বনগ্রাম আজিজনগর এলাকার একটি পরিত্যক্ত গ্যারেজে একাধিকবার তাকে ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিম অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি ফাঁস হয়।

ঘটনার পর ভিকটিম বাদী হয়ে রাঙ্গুনিয়া মডেল থানায় মামলা দায়ের করেন। এরপর থেকেই আসামী আত্মগোপনে ছিলেন।

- Advertisement -
islamibank

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে থানার এসআই (নিঃ) মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে গোচরা বাজার এলাকা থেকে ফারুককে গ্রেপ্তার করে।

এ বিষয়ে ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, আসামীকে আদালতে প্রেরণ করে তদন্তের স্বার্থে রিমান্ড আবেদন করা হবে।

উল্লেখ্য : সম্প্রতি ভিকটিম একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ