নিউ মার্কেট মোড়ে বিকেল ৪টার আগে হকাররা বসা বন্ধ: মেয়র

অনলাইন ডেস্ক

নগরীর জনগুরুত্বপূর্ণ নিউ মার্কেট মোড়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

- Advertisement -

এসময় তিনি বলেন, বিকেল ৪টার আগে কেউ ওই এলাকায় হকার ব্যবসা করলে উচ্ছেদ অভিযানসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

- Advertisement -
google news follower

মঙ্গলবার (৪ নভেম্বর) অভিযানের সময় মেয়র বলেন, নিউ মার্কেট মোড় নগরীর একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা।

এখানে হকার ব্যবসার নামে সড়ক ও ফুটপাত দখল করে কোনো স্থায়ী অবকাঠামো তৈরি করা যাবে না। করলে তা উচ্ছেদ করা হবে।

- Advertisement -
islamibank

মেয়র আরও বলেন, বিকাল ৪টার পর থেকে রাত পর্যন্ত হকাররা ব্যবসা করতে পারবেন, তবে কোনো স্থায়ী কাঠামো বসানো যাবে না।

কেউ চাইলে চাকাযুক্ত গাড়ি বা হাতে করে পণ্য এনে বিক্রি করতে পারবেন। কিন্তু কেউ স্থায়ীভাবে দোকান বা অবকাঠামো তৈরি করলে তা সরিয়ে দেওয়া হবে।

তিনি বলেন, যারা ব্যবসা করবেন তাদের ব্যবসার ময়লা-আবর্জনা পরিষ্কার করে যেতে হবে। অনেকে ছাতা বসিয়ে ব্যবসা করেন—তারা যেন এমনভাবে ছাতা বসান, যাতে পথচারীদের চলাচলে বিঘ্ন না ঘটে।

কেউ সড়ক বা ফুটপাত দখল করে যাত্রী ও পথচারীদের অসুবিধা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ এবং পরিচ্ছন্ন বিভাগসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ