ডেঙ্গু জ্বরে ৪ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১০১

অনলাইন ডেস্ক

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ১০১ জন।

- Advertisement -

আজ (মঙ্গলবার, ৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

- Advertisement -
google news follower

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনে একজন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে তিনজন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন।

এ নিয়ে চলতি বছর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯২ জনে। সেই সঙ্গে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩ হাজার ৯২৩ জনে।

- Advertisement -
islamibank

বর্তমানে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ১০২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। যাদের মধ্যে ২ হাজার ৫১০ জন ঢাকার বাইরের।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ