গণসংযোগকালে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ

অনলাইন ডেস্ক

জনসংযোগ চলাকালে চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর ওপর হামলার ঘটনা ঘটেছে। এসময় গুলিবিদ্ধ হয়েছেন তিনি।

- Advertisement -

বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার হামজারবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

- Advertisement -
google news follower

এসময় গুলিতে আরও কয়েকজন আহত হয়েছেন। পরে এরাশাদ উল্লাহকে উদ্ধার করে তাকে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে গুলিতে একজন নিহতের খবর পাওয়া গেছে।

- Advertisement -
islamibank

এরশাদ উল্লাহ দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তিনি বর্তমানে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক পদে রয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে গত সোমবার (৩ নভেম্বর) রেখে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

এদিন গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিন চট্টগ্রাম-৮ আসনের সম্ভাব্য প্রার্থী এরশাদ উল্লাহর নাম ঘোষণা দেয়া হয়।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ