সীতাকুণ্ডে বাসচাপায় নারীর মৃত্যু

অনলাইন ডেস্ক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড পন্থিছিলা এলাকায় বাস চাপায় পঞ্চাশোর্ধ বয়সী এক নারীর মৃত্যু হয়েছে।

- Advertisement -

আজ বুধবার দুপুরে অসুস্থ স্বজনকে দেখতে যাবার সময় এ ঘটনা ঘটে।

- Advertisement -
google news follower

মৃত ওই নারীর নাম দিল আফরোজা (৫৫)। তিনি চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানাধীন হাজী ক্যাম্প এলাকার নজরুল ইসলামের স্ত্রী।

নিহতের ছোট বোনের জামাই জালাল আহমদ বলেন, বুধবার দুপুর আনুমানিক ১২টার দিকে আমার ক্যান্সার আক্রান্ত বোনকে দেখতে যাচ্ছিলেন।

- Advertisement -
islamibank

এ সময় উপজেলার পন্থিছিলা এলাকায় মহাসড়ক পার হতে গিয়ে দ্রুতগামী ঢাকামুখী বাস তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

‎কুমিরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির রাব্বানী বলেন, ঢাকামুখী একটি অজ্ঞাত বাসের ধাক্কায় মহিলা নিহত হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ