মা-বাবা হলেন ক্যাটরিনা-ভিকি

অনলাইন ডেস্ক

সন্তানের মা-বাবা মা হলেন বলিউডের জনপ্রিয় তারকাশিল্পী ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল।

- Advertisement -

শুক্রবার সকালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন ক্যাটরিনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে যৌথ এক বিবৃতিতে খবরটি জানিয়েছেন এ দুই তারকা।

- Advertisement -
google news follower

বিবৃতি তারা লিখেছেন, ‘আমাদের জীবনে আনন্দের উপলক্ষ এসেছে। ভালোবাসা ও কৃতজ্ঞতার সঙ্গে আমরা আমাদের পুত্রসন্তানকে স্বাগত জানাই।’

চলতি বছরের শুরু থেকেই ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার খবর ঘুরছিল বলিউড মহলে। লন্ডনে মায়ের কাছে গিয়ে দীর্ঘ সময় অবস্থান, সিনেমা থেকে দূরে থাকা ও তীর্থস্থানে যাওয়া; এসব কারণেই বাড়তে থাকে জল্পনা।

- Advertisement -
islamibank

গত সেপ্টেম্বর মাসে নিজের ছবি প্রকাশ করে ক্যাটরিনা লিখেছিলেন, ‘আমাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু করতে যাচ্ছি। এত ভালোবাসায় ও কৃতজ্ঞতায় আমাদের হৃদয় পরিপূর্ণ।’

২০২১ সালের ৯ ডিসেম্বর রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে বিয়ের পিঁড়িতে বসেছিলেন তারা।

তারপর থেকে তাদের প্রেম, দাম্পত্য, ছুটির ছবি, একসঙ্গে উপস্থিতি—সবকিছুই বারবার খবরের শিরোনাম হয়েছে। আজ এক দুই থেকে তিন হলেন তারা।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ