সাপের কামড়ের অ্যান্টিভেনম সব উপজেলায় পাঠানোর নির্দেশ

অনলাইন ডেস্ক

হাইকোর্টের নির্দেশে সাপের বিষের প্রতিষেধক অ্যান্টিভেনম সারাদেশে উপজেলা পর্যায়ে পাঠাতে সিভিল সার্জনদের নির্দেশ দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।

- Advertisement -

আজ শনিবার (৮ নভেম্বর) অধিদপ্তরের পরিচালক আসরাফ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশ দেয়া হয়।

- Advertisement -
google news follower

এর আগে, এক রিটের প্রাথমিক শুনানিতে এ বছরের ১৮ আগস্ট উপজেলা পর্যায়ে সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে অবিলম্বে অ্যান্টিভেনম পাঠাতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালকসহ বিবাদীদের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছিল।

- Advertisement -
islamibank

বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দিয়েছিলেন।

নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে বিবাদীদের আগামী ২৮ অক্টোবর আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছিল।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ