হাটহাজারীতে এবার অচেনা নারীর মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় এবার অচেনা এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

- Advertisement -

সোমবার (১০ নভেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার মধুনাঘাট পানি উন্নয়ন বোর্ডের স্লুইসগেট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

- Advertisement -
google news follower

জানা যায়, সকালে স্থানীয়রা উপজেলার বুড়িশ্চর ইউনিয়নের মধুনাঘাট এলাকার পানি উন্নয়ন বোর্ডের স্লুইসগেটে এক মহিলার লাশ ভাসতে দেখে পুলিশেকে খবর দেয়।

এরপর পুলিশ ঘটনাস্থল থেকে ওই মহিলার লাশ উদ্ধার করে।

- Advertisement -
islamibank

মধুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কার্তিক চন্দ্র বিশ্বাস বলেন, তিন চার দিনের এক মহিলার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।

লাশের ময়নাতদন্তের পর জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এর আগে একই দিন সকালে উপজেলা পৌরসভার পশ্চিমে পাহাড়ি এলাকার জীননুরাইন মাদ্রাসার পাশে সড়ক থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ