কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল দুই বন্ধুর

অনলাইন ডেস্ক

মাদারীপুরের রাজৈরে ঢাকা–বরিশাল মহাসড়কে কাভার্ড ভ্যানের চাপায় দুই বন্ধু নিহত হয়েছেন।

- Advertisement -

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে রাজৈর উপজেলার কালিবাড়ি এলাকায় মহাসড়কের আইল্যান্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন রাজৈর উপজেলার আমগ্রাম এলাকার বাসিন্দা।

- Advertisement -
google news follower

পুলিশ ও পরিবার সূত্র জানা গেছে, বুধবার বিকেলে টেকেরহাট বন্দর থেকে ইঞ্জিনচালিত ভ্যানে করে আমগ্রামে ফিরছিলেন স্বর্ণ ব্যবসায়ী পলাশ গাইন (৩৪) এবং ভ্যানচালক বিপ্লব সরকার (৩৪)।

তারা কালিবাড়ি আইল্যান্ডের কাছে পৌঁছালে বরিশাল থেকে আসা একটি কাভার্ড ভ্যান তাদের ভ্যানকে চাপা দেয়।

- Advertisement -
islamibank

এতে ঘটনাস্থলেই পলাশ গাইন মারা যান। গুরুতর আহত বিপ্লব সরকারকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

পলাশ গাইন আমগ্রাম দক্ষিণ পাড়ার বাসিন্দা নিত্যানন্দ গাইনের ছেলে। বিপ্লব সরকার একই এলাকার বিকাশ সরকারের ছেলে।

মোস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মো. মামুন আল রশিদ বলেন, “রাজৈর কালিবাড়ি এলাকায় ঢাকা–বরিশাল মহাসড়কে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।

ঘাতক কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ