স্কুলে ভর্তির লাটারি আজ, ফল জানা যাবে ঘরে বসেই

অনলাইন ডেস্ক

দেশের সব সরকারি স্কুল এবং মহানগর ও জেলা-উপজেলা সদরের বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির লটারি অনুষ্ঠিত হচ্ছে আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর)।

- Advertisement -

রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে এই লটারি প্রক্রিয়া সরাসরি সম্প্রচার করা হবে।

- Advertisement -
google news follower

ফেসবুক পেজের লাইভ স্ট্রিমিং এবং অনলাইন পোর্টালের মাধ্যমে অভিভাবক ও শিক্ষার্থীরা ঘরে বসেই ফলাফল জানতে পারবেন।

ভর্তি আবেদন গ্রহণ চলে গত ৫ ডিসেম্বর পর্যন্ত। নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করা শিক্ষার্থীদের মধ্য থেকে লটারির মাধ্যমে প্রতিটি প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ নির্ধারণ করা হবে।

- Advertisement -
islamibank

লটারি সম্পন্ন হওয়ার পর প্রতিষ্ঠান প্রধান, অভিভাবক বা শিক্ষার্থী https://gsa.teletalk.com.bd লিংকে প্রবেশ করে আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ফলাফল ডাউনলোড করতে পারবেন।

ফলাফল প্রাপ্তির পর প্রতিষ্ঠান প্রধানরা তা সংশ্লিষ্ট জেলা ও উপজেলা ভর্তি কমিটির সভাপতির ই-মেইলে পাঠাবেন এবং একই সঙ্গে মাউশিকে অবহিত করবেন।

চলতি বছর সরকারি-বেসরকারি মোট ৪ হাজার ৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে আসন রয়েছে ১১ লাখ ৯৩ হাজার ২৮১টি।

এর মধ্যে বেসরকারি ৩ হাজার ৩৬০টি বিদ্যালয়ে আসন ১০ লাখ ৭২ হাজার ২৫১টি এবং সরকারি ৬৮৮টি স্কুলে আসন রয়েছে ১ লাখ ২১ হাজার ৩০টি।

পুরো ভর্তি প্রক্রিয়া এ বছরও কেন্দ্রীয়ভাবে লটারির মাধ্যমে সম্পন্ন করা হবে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ