মেসি জ্বরে কাঁপছে কলকাতা

অনলাইন ডেস্ক

ফুটবলের জাদুকর লিওনেল মেসির আগমন ঘিরে উন্মাদনায় ভাসছে ভারতীয় মহানগরী কলকাতা।

- Advertisement -

‘ফুটবলের ঈশ্বর’কে মনে করা এই আর্জেন্টাইন মহাতারকার ‘জি.ও.এ.টি ইন্ডিয়া ট্যুর’-এর প্রথম গন্তব্য সিটি অব জয়।

- Advertisement -
google news follower

মেসি পা রাখার দুদিন আগেই শহরের অলিগলি জুড়ে তাঁর বিশাল কাটআউট, ব্যানার ও পোস্টার শোভা পাচ্ছে।

ধারণা করা হচ্ছে, মেসি যে কয়েক ঘণ্টা কলকাতায় কাটাবেন, সেই সময় শহর প্রায় অচল হয়ে যাবে।

- Advertisement -
islamibank

এটি মেসির দ্বিতীয় কলকাতা সফর। ২০১১ সালে আর্জেন্টিনার হয়ে ভেনেজুয়েলার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে প্রথমবার এসেছিলেন তিনি।

এর আগে এই শহর পেলে, দিয়েগো ম্যারাডোনা, অলিভার কানসহ বহু বিশ্বকাপজয়ী ও কিংবদন্তি ফুটবলারকে গ্রহণ করেছে।

সল্ট লেক স্টেডিয়ামেই পেলের নিউইয়র্ক কসমস, কানের বায়ার্ন মিউনিখ এবং পরবর্তী সময়ে ম্যারাডোনার সফর ঘিরেও এমনই উন্মাদনা দেখা গিয়েছিল।

এবারও মেসির মূল অনুষ্ঠান হবে সল্ট লেক স্টেডিয়ামে। থাকছে কনসার্ট ও সেলিব্রিটি ম্যাচ, যেখানে অংশ নেবেন সৌরভ গাঙ্গুলি, বাইচুং ভুটিয়া ও লিয়েন্ডার পেজ।

সাম্প্রতিক বছরগুলোতেও কলকাতার ফুটবলপ্রেমের ছবিটা স্পষ্ট হয়ে উঠেছে এমিলিয়ানো মার্টিনেজ, লোথার ম্যাথ্যুসদের সফরে। এবার সেই আবেগের কেন্দ্রবিন্দু মেসি।

কলকাতার ফ্রিল্যান্স ফটোগ্রাফার দেবজ্যোতি ধর বলেন, “আমরা সবাই তার জন্য পাগল। প্রায় দুই দশক ধরে মেসিকে অনুসরণ করছি।

তাকে এক ঝলক দেখার জন্যই ১১ হাজার ৮০০ রুপি দিয়ে গ্যালারির সেরা আসনের টিকিট কিনেছি—আমার জন্য এটা স্বপ্ন সত্যি হওয়ার মতো।”

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ