বাসায় ফ্যানের সঙ্গে ঝুলছিল নারীর মরদেহ

অনলাইন ডেস্ক

ঢাকার হাজারীবাগ থানাধীন ধানমন্ডি-১৫ নম্বর স্টাফ কোয়ার্টারের একটি বাসা থেকে মোছা. তাহারিম বেগম (২০) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, তিনি আত্মহত্যা করেছেন।

- Advertisement -

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

- Advertisement -
google news follower

তাহরিন বেগম ধানমন্ডি-১৫ নম্বর স্টাফ কোয়ার্টারের বাসিন্দা এবং ওই এলাকার মো. হাফিজ উদ্দিনের মেয়ে।

তাহরিনের স্বামী মো. সাব্বির হোসেন দাবি করেন, তার স্ত্রী অতিরিক্ত রাগী প্রকৃতির ছিলেন।

- Advertisement -
islamibank

পারিবারিক বিষয় নিয়ে কলহের জেরে নিজ কক্ষে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচিয়ে ফাঁস দেন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে বলেন, ‘মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।’

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ