পে স্কেলে পেনশন বাড়ছে যে হারে

অনলাইন ডেস্ক

সরকারি চাকরিজীবীদের বড় সুখবর ‍দিল পে কমিশন। সভা সূত্র জানিয়েছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি পেনশনভোগীদের পেনশনের হারও উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধির সুপারিশ করা হচ্ছে।

- Advertisement -

যারা মাসে ২০ হাজার টাকার কম পেনশন পান, তাদের পেনশন দ্বিগুণ বৃদ্ধি পাবে, অর্থাৎ ১০০ শতাংশ।

- Advertisement -
google news follower

২০ থেকে ৪০ হাজার টাকা পেনশন পাওয়া পেনশনভোগীদের পেনশন ৭৫ শতাংশ বাড়বে, এবং যারা ৪০ হাজার টাকার বেশি পেনশন পান, তাদের পেনশন ৫৫ শতাংশ বৃদ্ধি পাবে।

আজ বুধবার নবম জাতীয় পে স্কেল নিয়ে পূর্ণ কমিশনের সভায় এসব সুপারিশ করেন কর্মকর্তারা।

- Advertisement -
islamibank

এতে বলা হয়, ৭৫ বছরের বেশি বয়সী পেনশনভোগীদের জন্য চিকিৎসা ভাতা ১০ হাজার টাকার পরামর্শ দেওয়া হয়েছে, যেখানে সাধারণত ৮ হাজার টাকা চিকিৎসা ভাতা দেওয়া হয়।

৫৫ বছরের কম বয়সীদের জন্য ৫ হাজার টাকার চিকিৎসা ভাতার সুপারিশ করা হচ্ছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ