প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি

অনলাইন ডেস্ক

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

- Advertisement -

এদিকে যমুনার নিরাপত্তায় রাজধানীর কাকরাইল মসজিদ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি মোতায়েনের পর ডিএমপির পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়।

- Advertisement -
google news follower

এর আগে নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছিলেন সরকারি কর্মচারীরা।

শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার প্রবেশমুখে অবস্থান নেন আন্দোলনকারীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাসের শেল, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। তবে কিছু সময় পর আবারও আন্দোলনকারীরা জড়ো হয়ে যমুনা অভিমুখে অগ্রসর হওয়ার চেষ্টা করেন। ফলে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

- Advertisement -
islamibank

শেষ খবর পাওয়া পর্যন্ত দুপুর ১টার পর আন্দোলনকারীরা সরে গিয়ে শাহবাগের দিকে চলে যান। এসময় সেখানে কয়েকজনকে আটকও করা হয়।

রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম বলেন, ‘আমরা আন্দোলনকারীদের সরিয়ে দিয়েছি। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে। প্রাথমিকভাবে কয়েকজনকে আটক করা হয়েছে।’

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ