হাসপাতালের লিফটের নিচে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিললো নারীর মরদেহ

অনলাইন ডেস্ক

কক্সবাজার সদর হাসপাতাল থেকে নিখোঁজের ৪দিন পর লিফটের নিচের গর্ত থেকে উদ্ধার হয়েছে উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের গৃহবধূ কোহিনূর আক্তারের মরদেহ।

- Advertisement -

শনিবার (৭ মার্চ) দুপুরে মরদেহটি দেখতে পেয়ে বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

- Advertisement -
google news follower

জানা যায়, প্রবাসীর স্ত্রী কোহিনূর আক্তার তার অসুস্থ সন্তানের চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে এসেছিলেন।

এ সময় হঠাৎ তিনি নিখোঁজ হয়ে যান। পরে পরিবার ও স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

- Advertisement -
islamibank

নিখোঁজ হওয়ার চার দিন পর হাসপাতালের লিফটের নিচে তার মরদেহ পাওয়া গেলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর হাসপাতালের তত্বাবধায়ক মং টিং নিও জানান, হাসপাতালের সর্বসাধারণের ব্যবহৃত লিফটের নিচ থেকে গন্ধ বের হলে তার উৎস সন্ধানের পর লিফটের নিচের গর্তে মরদেহটির সন্ধান পাওয়া যায়।

তিনি বলেন, মরদেহের সন্ধান পেয়ে স্বজনদের তথ্যটা জানানো হয়। তারপর স্বজন, পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের উপস্থিতিতে উদ্ধার কার্যক্রম চলছে।

তবে কিভাবে নারীটি সেখানে তার কোনো ক্লু মিলছে না। তার অনুসন্ধান চলছে।

এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দীন জানান, কহিনুর আকতার গত ৩ মার্চ তার বড় মেয়ে মরিয়ম আক্তার (৫) অসুস্থ হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করান।

শিশুটিকে হাসপাতালের ৫ম তলার শিশু ওয়ার্ডের ২নং ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছিল। ওই সময় মা ও মেয়ে উভয়েই হাসপাতালে অবস্থান করছিলেন।

এ ঘটনায় নিখোঁজ নারীর শ্বশুর আলী আকবর থানায় একটি নিখোঁজ ডায়রি করেন।

ওসি বলেন, ‘নিখোঁজের পর থেকে পুলিশ কোহিনূর আকতারকে বিভিন্ন স্থানে খোঁজ করা অব্যাহত রাখে। এর মধ্যে আজ দুপুরের হাসপাতালে কর্তৃপক্ষ জানায় লিফটের নিচে একটি মরদেহ পাওয়া গেছে।

খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে। কিভাবে নারীটি গর্তে পড়ে গেছে তার কোনো ক্লু পাওয়া যায়নি। অনুসন্ধান চলছে। বিস্তারিত পরে জানা যাবে।’

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ