যেসব দেশের জন্য হরমুজ প্রণালি খুলে দিল ইরান

অনলাইন ডেস্ক

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্র দেশগুলোর জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান

- Advertisement -

দেশটির অভিজাত সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

- Advertisement -
google news follower

আইআরজিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মিত্র ইউরোপীয় দেশগুলোর পাশাপাশি তাদের সমর্থক রাষ্ট্রগুলোর জাহাজ এই রুট ব্যবহার করতে পারবে না।

তবে যেসব দেশ এই জোটের অংশ নয় বা তাদের মিত্র নয়, সেসব দেশের জাহাজের জন্য হরমুজ প্রণালী উন্মুক্ত থাকবে।

- Advertisement -
islamibank

আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল কিওমার্স হায়দারি ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরব সাগর এবং পারস্য উপসাগরকে সংযুক্ত করা হরমুজ প্রণালী আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ।

প্রতিদিন বিশ্বজুড়ে তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী জাহাজের প্রায় ২০ শতাংশ এই পথ ব্যবহার করে চলাচল করে।

বিশ্ব জ্বালানি বাজারে এই রুটের গুরুত্ব এতটাই বেশি যে হরমুজ প্রণালীকে অনেক সময় ‘জ্বালানির বৈশ্বিক প্রবেশদ্বার’ বলা হয়।

মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলো তাদের অধিকাংশ তেল এই পথ ব্যবহার করেই আন্তর্জাতিক বাজারে রপ্তানি করে। ফলে এই পথ বন্ধ হয়ে গেলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর থেকেই হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বিভিন্ন জাহাজকে সতর্কবার্তা দেওয়া শুরু করে আইআরজিসি।

একইসঙ্গে কয়েকটি জাহাজে হামলার ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।

ব্রিটিশ সংস্থা ইউকে মেরিটাইম অপারেশনস জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত অন্তত ১০টি তেলবাহী জাহাজে হামলার ঘটনা ঘটেছে।

এতে আন্তর্জাতিক বাণিজ্যিক নৌপথে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ