যুদ্ধের মধ্যেই ভূমিকম্পে কাঁপল ইরান

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধের মধ্যেই ইরানের বন্দর আব্বাসের পশ্চিমে ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

- Advertisement -

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।

- Advertisement -
google news follower

প্রতিবেদনে বলা হয়েছে, ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি বান্দর আব্বাস থেকে ৭৪ কিলোমিটার পশ্চিমে এবং ১০ কিলোমিটার গভীরে আঘাত হেনেছে।

এর আগে গত মঙ্গলবার ইরানের দক্ষিণাঞ্চলে ৪ দশমিক ৩ মাত্রার আরও একটি ভূমিকম্প হয়েছিল।

- Advertisement -
islamibank

নতুন এ ভূমিকম্পটি ঘটেছে গেরাশে, যা ইরানের ফার্স প্রদেশের দক্ষিণ অংশে অবস্থিত।

ইউএসজিএস জানিয়েছে, এ ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার (৬.২১ মাইল)।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ