নোয়াখালীতে পৃথক অগ্নিকাণ্ডে ২৮ দোকান পুড়ে ছাই

অনলাইন ডেস্ক

নোয়াখালীর পৃথক দুটি উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত ২৪ ঘণ্টায় জেলার কোম্পানীগঞ্জ ও সুবর্ণচর উপজেলায় অগ্নিকাণ্ডে মোট ২৮টি দোকান পুড়ে গেছে।

- Advertisement -

এতে প্রায় ২৯ লাখ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

- Advertisement -
google news follower

বুধবার (২৫ মার্চ) ভোর আনুমানিক সোয়া ৫টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারের হাসপাতাল গেট এলাকায় আগুনে ৪ দোকান পুড়ে গেছে।

স্থানীয়রা জানান, ভোরে হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে মুহূর্তেই চারটি দোকান পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

- Advertisement -
islamibank

কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার উত্তম চৌধুরী জানান, আগুনে একটি সেলুন, একটি লন্ড্রি, একটি কোল্ড কর্নার এবং একটি হোটেল সম্পূর্ণ পুড়ে গেছে।

ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসেবে এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনের সঠিক কারণ জানা না গেলেও তদন্ত চলছে বলে জানান তিনি।

সুবর্ণচরে গভীর রাতে ২৪ দোকান পুড়ে গেছে। তবে রক্ষা পেয়েছে ২ কোটির মালামাল।

সুবর্ণচর উপজেলার ২নং চরবাটা ইউনিয়নের ভূইয়ার হাট বাজারে মঙ্গলবার রাত ১টা ৪৫ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সংবাদ পেয়ে সুবর্ণচর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

সুবর্ণচর ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. রুবেল পাটোয়ারী জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডে ২০ জন মালিকের মোট ২৪টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ২৫ লাখ টাকা।

তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় বাজারের প্রায় ২ কোটি টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ