শুভেচ্ছা সফরে রাশিয়ান নৌবাহিনীর জাহাজ চট্টগ্রাম বন্দরে

অনলাইন ডেস্ক

বাংলাদেশে চার দিনের শুভেচ্ছা সফরে রাশিয়ার নৌবাহিনীর দুটি জাহাজ ‘রেজকি’ ও ‘সোভারচেনি’ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে।

- Advertisement -

মঙ্গলবার (২৪ মার্চ) জাহাজ দুটি বন্দরে পৌঁছালে তাদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।

- Advertisement -
google news follower

জাহাজের আগমনের সময় কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার সফরকারী জাহাজের অধিনায়ক, কর্মকর্তা ও নাবিকদের উষ্ণ অভ্যর্থনা জানান।

এ সময় বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার উপ-রাষ্ট্রদূত, সামরিক, বিমান ও নৌ অ্যাটাশে এবং বাংলাদেশ নৌবাহিনীর স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

- Advertisement -
islamibank

এর আগে, জাহাজ দুটি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা ওমর ফারুক’ তাদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানায়, যা দুই দেশের নৌবাহিনীর পারস্পরিক সৌহার্দ্যের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।

বাংলাদেশে অবস্থানকালে রাশিয়ান জাহাজগুলোর অধিনায়ক এবং রাশিয়ার উপ-রাষ্ট্রদূতসহ একটি প্রতিনিধিদল কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, ডকইয়ার্ডের এরিয়া সুপারিন্টেনডেন্ট এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

সফরের অংশ হিসেবে রাশিয়ান নাবিকরা বাংলাদেশ নেভাল একাডেমি–তে অবস্থিত রাশিয়ান নাবিক ইউভি রেডকিনের সমাধিস্থল ‘রেডকিন পয়েন্ট’-এ পুষ্পস্তবক অর্পণ করবেন।

পাশাপাশি তারা বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন প্রশিক্ষণ ঘাঁটি ও জাহাজ পরিদর্শন করবেন এবং চট্টগ্রামের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও দর্শনীয় স্থান ঘুরে দেখবেন।

একইভাবে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরাও রাশিয়ান জাহাজ দুটি পরিদর্শনের সুযোগ পাবেন।

এই শুভেচ্ছা সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর মধ্যে পেশাগত অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এর ফলে বাংলাদেশ ও রাশিয়ার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী হবে।

চার দিনের এই সফর শেষে রাশিয়ার নৌবাহিনীর জাহাজ দুটি আগামী ২৭ মার্চ বাংলাদেশের জলসীমা ত্যাগ করবে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ