স্বাধীনতা দিবসে আইএসপিআরের বিশেষ নির্দেশনা

অনলাইন ডেস্ক

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে আগামী ২৬ মার্চ সকাল ৯টায় জাতীয় প্যারেড স্কয়ারে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট অনুষ্ঠিত হবে।
‎
‎বুধবার (২৫ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
‎
‎আইএসপিআর জানায়, অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

- Advertisement -

দর্শনার্থীরা ২, ৩, ৪, ১০ ও ১১ নম্বর প্রবেশ গেট দিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে পারবেন।

- Advertisement -
google news follower

তবে নিরাপত্তা নিশ্চিত করতে অনুষ্ঠানে আসা দর্শনার্থীদের সঙ্গে কোনো ধরনের ব্যাগ বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

‎কুচকাওয়াজ ও ফ্লাই পাস্টের এই আয়োজনকে ঘিরে জাতীয় প্যারেড স্কয়ার এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ