সন্দ্বীপে ট্রাকচাপায় যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার রহমতপুর তালতলীর দক্ষিণ পাশে হাজী পাড়ায় ট্রাকচাপায় এক যুবক নিহত হয়েছেন।

- Advertisement -

সোমবার (৩০ মার্চ) বিকেলে দুর্ঘটনাটি ঘটে। নিহত যুবকের নাম মো. শাহীন (৩০)। সে একই পৌরসদরের ৩ নং ওয়ার্ডস্থ মহব্বত খাঁ গো এলাকার বাসিন্দা।

- Advertisement -
google news follower

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে কাজের উদ্দেশ্যে সেখানে গেলে একটি ট্রাকের চাপায় গুরুতর আহত হন শাহীন।

তাকে উদ্ধার করে স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

- Advertisement -
islamibank

সন্দ্বীপ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন হালদার জানান, নিহত শাহীনের লাশ বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ