হাটহাজারীতে বাইক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, আহত ১

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ইছাপুরস্থ সত্তারঘাট এলাকার হাটহাজারী-রাঙ্গামাটি আঞ্চলিক মহাসড়কের উপর মোটরসাইকেল দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু হয়েছে।

- Advertisement -

সোমবার (৩০ মার্চ) দিবাগত রাতে বাইক দুর্ঘটনায় সাজ্জাদ হোসেন নিহাদ (১৭) নামের এ কিশোরের মৃত্যু হয়।
একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাইকে থাকা তানভির নামের আরো একজন।

- Advertisement -
google news follower

নিহত সাজ্জাদ উপজেলার মেখল ইউনিয়নের পূর্ব মেখল গ্রামের আনন্দবাজার এলাকার আয়নাবাপের বাড়ির শামসুল আলমের ছেলে এবং একটি মোবাইল দোকানের কর্মচারী।

জানা যায়, সোমবার দিবাগত রাতে দুই বন্ধু সাজ্জাদ ও তানভির মোটরসাইকেল নিয়ে উল্লেখিত সত্তারঘাট এলাকায় পৌঁছায়।

- Advertisement -
islamibank

এসময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পিলারে সজোরে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায় তাদের বহনকারী মোটরসাইকেলটি (চট্ট মেট্টো ল ১৮-৮৪৫৫)। এতে দুজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

পরে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক সাজ্জাদকে মৃত ঘোষণা করেন এবং অপর আরোহী তানভিরের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রাউজান হাইওয়ে থানা পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ