কর্ণফুলীতে ডুবে যাওয়া ট্রাকটি উদ্ধার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের পূর্ব কালুরঘাটের ফেরিঘাট থেকে কর্ণফুলী নদীতে পড়ে যাওয়া ট্রাকটি উদ্ধার করা হয়েছে।

- Advertisement -

শনিবার (৪ এপ্রিল) সকাল ১০টার দিকে একটি বেসরকারি সংস্থার ক্রেন দিয়ে ট্রাকটি নদী থেকে কূলে তোলা হয়।

- Advertisement -
google news follower

এর আগে গত বৃহস্পতিবার (২ এপ্রিল) দিবাগত রাত ৯টার দিকে ফেরিঘাট থেকে ট্রাকটি নদীতে পড়ে গিয়েছিল।

এ সময় ট্রাক চালক ওসমান (৩৫) গুরুতর আহত হন। তিনি বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

- Advertisement -
islamibank

জানা গেছে, ট্রাকটি লোহাগাড়া উপজেলায় পণ্য খালাস করে নগরী সিএণ্ডবি এলাকায় যেতে কালুরঘাটে ফেরিঘাটে পৌঁছে। তবে ফেরি আসার আগেই ট্রাকটি বেইলি দিয়ে ফেরি পল্টন দিয়ে সোজা নদীতে গিয়ে তলিয়ে যায়।

ট্রাকটির মালিক পক্ষের মোহাম্মদ ইব্রাহীম জানান, নগরীর সাগরিকা এলাকায় অবস্থিত একটি বেসরকারি সংস্থার ক্রেন ভাড়ায় এনে ট্রাকটি উদ্ধার করা হয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ