হামের উপসর্গ নিয়ে চট্টগ্রামে আরও ২৮ শিশু হাসপাতালে

অনলাইন ডেস্ক

চট্টগ্রামে শিশুদের মধ্যে হামের প্রকোপ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে জেলায় আরও ২৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।

- Advertisement -

শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয়ের নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

- Advertisement -
google news follower

হাসপাতালে নতুন করে ভর্তি হওয়া এই ২৮ শিশুর মধ্যে ২৬ জন চট্টগ্রাম মহানগরীর বাসিন্দা এবং বাকি দুজন বিভিন্ন উপজেলার। প্রতিবেদনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র (ডিসচার্জ) পেয়েছে আরও ২৮ শিশু। এর আগে গত বৃহস্পতিবার (২ এপ্রিল) হাম সন্দেহে ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, বর্তমানে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ৮৯ জন রোগী ভর্তি রয়েছে। পরিস্থিতির গভীরতা বুঝতে নতুন করে আরও ৩১টি নমুনা পরীক্ষার জন্য ঢাকার ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজেলস ল্যাবরেটরিতে (এনপিএমএল, আইপিএইচ) পাঠানো হয়েছে। এ নিয়ে জেলা থেকে এ পর্যন্ত মোট ১৮৬টি নমুনা পাঠানো হলো। তবে চট্টগ্রামে এখন পর্যন্ত ল্যাব পরীক্ষায় ১২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

- Advertisement -
islamibank

চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, হামের প্রকোপ মোকাবিলায় সরকারি ও বেসরকারি হাসপাতালের জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে হাম সন্দেহে আসা কোনো রোগীকে চিকিৎসাসেবা পেতে ভোগান্তিতে পড়তে না হয়।

তিনি আরও বলেন, “আমরা মাঠপর্যায়ে নিবিড় পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছি। বিশেষ করে মহানগর এলাকায় নিবিড় নজরদারি রাখা হচ্ছে যাতে সংক্রমণের বিস্তার নিয়ন্ত্রণ করা যায়। শনাক্তকৃত ও সন্দেহভাজনদের নিয়মিত চিকিৎসার আওতায় আনা হচ্ছে এবং প্রয়োজনীয় নমুনা পরীক্ষার জন্য ঢাকার ল্যাবরেটরিতে পাঠানো হচ্ছে।”

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ