চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনা, নিহত ৩

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

- Advertisement -

মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার জাঙ্গালিয়া এলাকায় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছকে সজোরে ধাক্কা দেয়।

- Advertisement -
google news follower

লোহাগাড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা ফিরোজ খান বলেন, নিয়ন্ত্রণ হারানো মাইক্রোবাস থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়। এছাড়া আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

হতাহতদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তারা সবাই মাইক্রোবাসের যাত্রী।

- Advertisement -
islamibank

জানা গেছে, মাইক্রোবাসটি কক্সবাজার থেকে খাগড়াছড়ি যাচ্ছিল।

সকাল ১০টায় ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সড়কের পাশে খাদে কাত হয়ে পড়ে আছে কালো রঙের মাইক্রোবাসটি। গাড়ির সামনের অংশ, সামনের কাচ ভেঙে দুমড়েমুচড়ে গেছে।

নিহত ব্যক্তিদের গাড়ি থেকে বের করে সড়কের পাশে এনে রেখেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এর আগে আহত ব্যক্তিদের নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয় বলে ফায়ার সার্ভিসের কর্মীরা জানান।

লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা রাখাল চন্দ্র রুদ্র,ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সম্ভবত মাইক্রোবাসটি কক্সবাজার থেকে চট্টগ্রাম যাচ্ছিল।

জাঙ্গালিয়া এলাকায় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে গাছের সঙ্গে ধাক্কা খায় এবং পরে মহাসড়কের পশ্চিম পাশে খাদে পড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।

লোহাগাড়ার এ দুর্ঘটনা দেশের সড়ক নিরাপত্তা পরিস্থিতির নাজুক বাস্তবতাকেই আবারও সামনে নিয়ে এল।

বিশেষজ্ঞরা বলছেন, সড়কে শৃঙ্খলা ফেরানো এবং দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর উদ্যোগ এখন সময়ের দাবি।

দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির উদ্বেগজনক চিত্রের মধ্যেই এ দুর্ঘটনা ঘটল।

রোড সেফটি ফাউন্ডেশনের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, গত মার্চ মাসে দেশে ৫৭৬টি সড়ক দুর্ঘটনায় ৫৩২ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ২ হাজার ২২১ জন।

নিহত ব্যক্তিদের মধ্যে ৬৬ জন নারী ও ৯৮ জন শিশু। মোট নিহতের ৩৮ দশমিক ৩৪ শতাংশ মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। আর মোট সড়ক দুর্ঘটনার ৩৮ দশমিক ২ শতাংশই ঘটেছে মোটরসাইকেলকে কেন্দ্র করে।

রোড সেফটি ফাউন্ডেশনের পর্যালোচনায় দেখা যায়, গত ফেব্রুয়ারি মাসে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে নিহত হয়েছিলেন ১৫ দশমিক ৪২ জন।

মার্চ মাসে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ দশমিক ১৬ জনে। সে হিসাবে এক মাসের ব্যবধানে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বেড়েছে ১১ দশমিক ২৮ শতাংশ।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ