চট্টগ্রামে হাম রোগের প্রকোপ: নতুন করে ৩৮ জন হাসপাতালে

অনলাইন ডেস্ক

চট্টগ্রামে হ্যান্ড, ফুট অ্যান্ড মাউথ রোগ (হাম) উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা আবারও বেড়েছে।

- Advertisement -

নতুন করে আরও ৩৮ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর ফলে জেলায় মোট আক্রান্ত ও উপসর্গযুক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১,৩১৭ জনে।

- Advertisement -
google news follower

বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৫০ জন রোগী।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় মঙ্গলবার (১২ মে) প্রকাশিত দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

- Advertisement -
islamibank

প্রতিবেদনে বলা হয়, এদিন আরও ৩৭ শিশুর নমুনা সংগ্রহ করে ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এখন পর্যন্ত মোট ৯৩৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, জেলায় একজনের শরীরে হাম নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে। পাশাপাশি সন্দেহজনক হাম উপসর্গে এখন পর্যন্ত মোট ছয় জনের মৃত্যু হয়েছে।

তবে প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, মৃত্যুর ঘটনায় নগর এলাকায় চারজন এবং জেলার বিভিন্ন উপজেলায় তিনজন মারা গেছেন—যা নিয়ে স্থানীয়ভাবে তথ্যের মিল-অমিল দেখা গেছে।

স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি পর্যবেক্ষণে রাখলেও আক্রান্ত ও উপসর্গযুক্ত রোগীর সংখ্যা ক্রমেই বাড়তে থাকায় জনমনে উদ্বেগও বাড়ছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ