সাদিয়াস কিচেন ও কুটুম্ববাড়িকে জরিমানা

অনলাইন ডেস্ক

নগরের অলংকার মোড় এলাকায় বিভিন্ন অপরাধে কুটুম্ববাড়ি রেস্তোরাঁ ও সাদিয়াস কিচেনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

- Advertisement -

বুধবার (১৩ মে) এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. ফয়েজ উল্যাহ ও সহকারী পরিচালক মাহমুদা আক্তার।

- Advertisement -
google news follower

উপপরিচালক মো. ফয়েজ উল্যাহ জানান, অপরিচ্ছন্নতা, দধিসহ বিভিন্ন খাবারে মেয়াদ ও মূল্য না থাকায় কুটুম্ববাড়ি রেস্তোরাঁকে ২৫ হাজার টাকা ও রান্না করা ভাত-মাংসসহ বিভিন্ন বাঁশি খাবার ফ্রিজজাত করে বিক্রি করায় সাদিয়াস কিচেন’কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ