মা ও শিশুর স্বাস্থ্য রক্ষায় সবধরনের সহযোগিতা করবে সরকার: মীর হেলাল

অনলাইন ডেস্ক

জেমিসন রেড ক্রিসেন্ট যে স্বেচ্ছাসেবার সংস্কৃতি লালন করে, তা সমাজ গঠনে অত্যন্ত জরুরি। জেমিসন রেড ক্রিসেন্ট হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউট চট্টগ্রামের সাধারণ মানুষের ভরসার জায়গা।

- Advertisement -

আধুনিক চিকিৎসা সরঞ্জাম এবং দক্ষ নার্স তৈরির মাধ্যমে এই প্রতিষ্ঠানটি আরও সামনে এগিয়ে যাবে বলে আমার বিশ্বাস।

- Advertisement -
google news follower

মা ও শিশুর স্বাস্থ্য রক্ষায় আপনাদের যেকোনো উদ্যোগে সরকারের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি।

বুধবার (১৩ মে) জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউটের পরিচালনা কমিটির সদস্য, কর্মকর্তা-কর্মচারী এবং যুব রেড ক্রিসেন্ট সদস্যদের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

- Advertisement -
islamibank

জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির ভাইস-চেয়ারপার্সন মোহাম্মদ আছিফ চৌধুরীর নেতৃত্বে এসময় প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য মো. জাহাঙ্গীর আলম, রায়হানুল আনোয়ার রাহী ও জাহাঙ্গীর আলম বাবর।

এতে আরও উপস্থিত ছিলেন হাসপাতালের ভারপ্রাপ্ত সিএমও ডা. মাহফুজা বেগম, প্রধান প্রশাসনিক কর্মকর্তা আশরাফ উদ্দৌলা সুজন, যুব প্রধান সিরাজুল করিম হিরো, উপ-যুব প্রধান আব্দুর রহমান অপি, উপ-প্রধান অভিষেক চৌধুরী এবং নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মর্জিনা আকতার ও মাহদী হাসান।

এসময় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির ভাইস-চেয়ারপার্সন মোহাম্মদ আছিফ চৌধুরী প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আমরা জেমিসন রেড ক্রিসেন্ট হাসপাতালকে একটি আধুনিক এবং মানসম্মত সেবাকেন্দ্রে রূপান্তর করার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছি।

আমাদের লক্ষ্য হলো প্রান্তিক মানুষের কাছেও উন্নত চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া। নার্সিং ইনস্টিটিউটের মাধ্যমে আমরা দক্ষ জনশক্তি গড়ে তুলছি।

প্রতিমন্ত্রীর আন্তরিক সহযোগিতা ও দিকনির্দেশনা আমাদের সেবামূলক কার্যক্রমকে আরও শক্তিশালী করবে’।

সাক্ষাৎ শেষে প্রতিনিধি দলের পক্ষ থেকে প্রতিমন্ত্রীর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এসময় হাসপাতালের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা ও চিকিৎসা সেবার মান বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ