চট্টগ্রামে জাল নোট উদ্ধার, পৃথক অভিযানে আটক তিন

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের পাঁচলাইশ ও হাটহাজারীতে পৃথক অভিযান চালিয়ে ১ লাখ ১৩ হাজার ৬০০ টাকার জাল নোটসহ তিনজনকে আটক করেছে র‍্যাব-৭।

- Advertisement -

শুক্রবার (১৬ মে) নগরী ও জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

- Advertisement -
google news follower

আটক ব্যক্তিরা হলেন— মো. আছান উল্লাহ প্রকাশ হাসান (৩৫), জাহিদুল ইসলাম প্রকাশ আসিফ (২১) ও হাসানুর রাহি (১৯)।

র‍্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুর সাড়ে ১টার দিকে নগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ জিলানী গলির পাশে শুক্কুর মোটরসের সামনে অভিযান চালায় র‍্যাবের একটি দল।

- Advertisement -
islamibank

এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মো. আছান উল্লাহ প্রকাশ হাসানকে আটক করা হয়।

পরে তাঁর হাতে থাকা একটি সাদা শপিং ব্যাগ তল্লাশি করে ১ লাখ ১২ হাজার ৭৫০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। আটক আছান উল্লাহর বাড়ি শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার মহিষাড় এলাকায়।

এদিকে একই দিন রাত সাড়ে ১০টার দিকে হাটহাজারী থানার আলীপুর আব্বাসিয়াপুর এলাকার মোস্তফা হোটেলের সামনে আরেকটি অভিযান চালায় র‍্যাব।

এ সময় জাহিদুল ইসলাম প্রকাশ আসিফ ও হাসানুর রাহিকে আটক করা হয়।

র‍্যাব জানায়, তাঁদের দেহ তল্লাশি করে আসিফের প্যান্টের পকেট থেকে ৪০০ টাকা এবং হাসানুর রাহির পকেট থেকে ৪৫০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

তাঁদের বাড়ি ফেনী জেলার পরশুরাম থানার শালধর ও চারিগ্রাম এলাকায়।

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, নগরী ও হাটহাজারীতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ