চট্টগ্রামে শিল্পকারখানার অক্সিজেন ‘মেডিকেল’ হিসেবে বিক্রির অভিযোগ

অনলাইন ডেস্ক

চট্টগ্রামে শিল্পকারখানায় ব্যবহৃত অক্সিজেন গ্যাস মেডিকেল অক্সিজেন হিসেবে বিক্রির অভিযোগে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

- Advertisement -

সোমবার (১৮ মে) নগরের আকবর শাহ থানার লেকসিটি এলাকায় অভিযান চালিয়ে এসবি এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

- Advertisement -
google news follower

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক ফয়েজ উল্ল্যাহ।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, শিল্পকারখানায় ব্যবহারের জন্য নির্ধারিত অক্সিজেন সিলিন্ডারের গ্যাস মেডিকেল অক্সিজেন হিসেবে বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

- Advertisement -
islamibank

একই সঙ্গে জনস্বার্থে প্রতিষ্ঠানটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

একই অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে স্থানীয় সেবা ফার্মেসিকে চার হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া নগরের হালিশহর এলাকায় মেয়াদোত্তীর্ণ উপকরণ ব্যবহার করে মেডিকেল টেস্ট করার অভিযোগে হালিশহর হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে একই এলাকায় নিষিদ্ধ ও অননুমোদিত প্রসাধনী বিক্রির দায়ে আরাফাত কসমেটিক্সকে ১০ হাজার টাকা জরিমানা করে অধিদপ্তর।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ অংশ নেন।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ