এক দশকের পথচলা: বাংলা টিভির বর্ষপূর্তিতে চট্টগ্রামে বর্ণিল আয়োজন

অনলাইন ডেস্ক

দক্ষিণ এশিয়ার জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বাংলা টিভির দশম বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রামে দিনব্যাপী জমকালো আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত নগরের বাংলা টিভির চট্টগ্রাম ব্যুরো অফিসে আয়োজিত এ অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিক সমাজের প্রতিনিধিদের মিলনমেলায় পরিণত হয় পুরো আয়োজন।

- Advertisement -
google news follower

দশ বছর পূর্তির এই আয়োজনে শুভেচ্ছা জানাতে সকাল থেকেই ব্যুরো অফিসে অতিথিদের আগমন শুরু হয়।

বাংলা টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান চৌধুরী লোকমানের আমন্ত্রণে অনুষ্ঠানে যোগ দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র।

- Advertisement -
islamibank

এছাড়া চট্টগ্রামের প্রশাসনের বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থানীয় শীর্ষস্থানীয় ও তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত হয়ে বাংলা টিভিকে অভিনন্দন জানান।

অনুষ্ঠানে আগত অতিথিরা বলেন, “বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বাংলা টিভি গত এক দশক ধরে যে ভূমিকা রেখেছে, তা প্রশংসনীয়।”

বর্ষপূর্তির আনন্দঘন মুহূর্তে সংহতি প্রকাশ করতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাংবাদিকেরা।

পাশাপাশি ‘চট্টগ্রামস্থ বোয়ালখালী সাংবাদিক ফোরাম’সহ গণমাধ্যমের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সংবাদকর্মীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো ব্যুরো অফিস।

দিনব্যাপী আয়োজনে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি ছিল স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মধ্যাহ্নভোজ। সঙ্গীত পরিবেশনায় রাত পর্যন্ত উৎসবের আবহ বজায় থাকে।

অনুষ্ঠানের শেষপর্বে ফুল ও কেক নিয়ে শুভেচ্ছা জানাতে আসেন চট্টগ্রামের বিভিন্ন সংবাদপত্রের শীর্ষ কর্মকর্তারা। তাঁদের মধ্যে ছিলেন দৈনিক চট্টগ্রাম সংবাদ প্রতিদিন ও সুপ্রভাত চট্টগ্রামের উপদেষ্টা সম্পাদক ও প্রকাশক এবং দৈনিক আজকালের খবর-এর চট্টগ্রাম ব্যুরো প্রধান সাংবাদিক মানস চৌধুরী, চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের কোষাধ্যক্ষ ও তরুণ সাংবাদিক নেতা হাসান মুরাদ।

অনুষ্ঠান শেষে অতিথি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিক সমাজের প্রতিনিধিরা বাংলা টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান চৌধুরী লোকমান এবং ব্যুরো অফিসের সংবাদকর্মীদের আন্তরিক আতিথেয়তার প্রশংসা করেন।

এক দশকের সফল পথচলা পেরিয়ে আগামী দিনগুলোতেও বাংলা টিভি গণমানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করবে—এমন প্রত্যাশার কথাও জানান তাঁরা।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ