থাই জাহাজে ছুরিকাঘাত, নিহত নাবিকের সহকর্মী কারাগারে

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম বন্দরের চার্লি অ্যাংকরে অবস্থান করা একটি বিদেশি জাহাজে ছুরিকাঘাতে এক থাই নাগরিক নিহত হওয়ার ঘটনায় আরেক থাই নাগরিককে কারাগারে পাঠিয়েছেন আদালত।

- Advertisement -

বুধবার (২০ মে) গ্রেপ্তার হওয়া তুরাকর্ণ বুরুসিকে চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

- Advertisement -
google news follower

বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়ের চৌধুরী।

পুলিশ জানায়, হত্যার ঘটনায় ‘এমভি কেপিপি–০১’ জাহাজটির স্থানীয় এজেন্টের প্রতিনিধি একরামুল হক বাদী হয়ে আনোয়ারা থানায় মামলা করেছেন।

- Advertisement -
islamibank

সংশ্লিষ্ট সূত্র জানায়, থাইল্যান্ডের পতাকাবাহী জাহাজটি কাটার জন্য একটি প্রতিষ্ঠান আমদানি করে।

গত ১৭ মে জাহাজটি চট্টগ্রাম বন্দরে আসে। বন্দর ও কাস্টমসের আনুষ্ঠানিকতা সম্পন্নের জন্য সেটি বন্দরের চার্লি অ্যাংকরে অবস্থান করছিল।

এর মধ্যে মঙ্গলবার (১৯ মে) রাতে জাহাজটির দুই বিদেশি ক্রুর মধ্যে বিরোধের একপর্যায়ে তুরাকর্ণ বুরুসি ছুরিকাঘাত করেন রাফিফং কালাহান (৩০) নামের আরেক ক্রুকে।

গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

ঘটনার পর রাতেই জাহাজ থেকে তুরাকর্ণ বুরুসিকে আটক করে পুলিশ।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়ের চৌধুরী বলেন, বন্দরের চার্লি অ্যাংকর এলাকা আনোয়ারা থানার আওতাধীন। সেখানে বিদেশি জাহাজে থাই নাগরিক নিহতের ঘটনায় আরেক থাই নাবিককে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে নিহত রাফিফং কালাহানের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। বর্তমানে মরদেহটি হাসপাতালের হিমঘরে সংরক্ষণ করা হয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ