স্ট্রোকে আমিরাতে চট্টগ্রামের এক প্রবাসীর মৃত্যু

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সিকদার পাড়ার বাসিন্দা রফিক সিকদার সংযুক্ত আরব আমিরাতে স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন।

- Advertisement -

তিনি মৃত নাবির হোসাইন সিকদারের ছোট ছেলে। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৯ মে) বিকেল সাড়ে ৩টার দিকে তিনি মারা যান বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

- Advertisement -
google news follower

পরিবার জানায়, রফিক সিকদার দীর্ঘ ১০ বছরেরও বেশি সময় ধরে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ প্রদেশের রোলা বাজার এলাকার একটি কাপড়ের দোকানে কর্মরত ছিলেন।

গত ১৭ মে কর্মস্থলে হঠাৎ অচেতন হয়ে পড়লে সহকর্মীরা তাঁকে দ্রুত শারজাহর এনএমসি হাসপাতালে নিয়ে যান।

- Advertisement -
islamibank

সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। একপর্যায়ে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা ও এক পুত্রসন্তান রেখে গেছেন।

বর্তমানে তাঁর মরদেহ শারজাহর এনএমসি হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মরদেহ দেশে পাঠানো হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ