চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে যুবলীগের যুগ্ম আহ্বায়কের মৃত্যু

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে গ্রেপ্তারের মাত্র একদিন পর নুরুল আলম (৪২) নামে কার্যক্রম নিষিদ্ধ সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়কের মৃত্যু হয়েছে।

- Advertisement -

বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

- Advertisement -
google news follower

কারা সূত্র জানায়, মঙ্গলবার (২৩ জুন) বিকেলে একটি মামলায় নুরুল আলমকে গ্রেপ্তার করে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

কারাগারে নেওয়ার পর থেকেই তিনি শারীরিকভাবে অসুস্থ বোধ করছিলেন বলে জানা গেছে।

- Advertisement -
islamibank

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার সকালে নুরুল আলমের শারীরিক অবস্থার হঠাৎ অবনতি ঘটে।

পরিস্থিতি গুরুতর হয়ে উঠলে দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

কারা কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, নুরুল আলমের মৃত্যুসনদে শ্বাসকষ্টজনিত জটিলতাকে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

তবে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এদিকে, নুরুল আলমের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। গ্রেপ্তারের মাত্র একদিনের মাথায় কারাগারে থাকা অবস্থায় তার মৃত্যু স্থানীয়দের মধ্যেও নানা প্রশ্নের সৃষ্টি করেছে।

তবে কারা কর্তৃপক্ষ বলছে, বিধি অনুযায়ী সব ধরনের আইনগত কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে এবং বিষয়টি যথাযথ প্রক্রিয়ায় তদন্ত করা হবে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ