কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযানে লাখ টাকার পণ্য উদ্ধার,আটক ২

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরের পতেঙ্গায় চোরাচালান রোধে পরিচালিত বিশেষ অভিযানে চোরাইকৃত কয়লা, সয়াবিন ও সরিষা দানাসহ দুই চোরাকারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।

- Advertisement -

অভিযানে উদ্ধার করা হয়েছে প্রায় ২ লাখ ৮৮ হাজার টাকা মূল্যের বিভিন্ন পণ্য এবং চোরাচালান কাজে ব্যবহৃত দুটি কাঠের বোট।

- Advertisement -
google news follower

কোস্ট গার্ড পূর্বজোনের মিডিয়া কর্মকর্তা সুমন আল মুকিত জানান, মঙ্গলবার রাতে পতেঙ্গার ১৪ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে সন্দেহজনক দুটি কাঠের বোটে তল্লাশি চালানো হয়।

- Advertisement -
islamibank

তল্লাশির একপর্যায়ে বোট দুটিতে থাকা বিপুল পরিমাণ চোরাইকৃত মালামাল উদ্ধার করা হয়।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে প্রায় ১ টন খনিজ কয়লা, ১৫০ কেজি সরিষা দানা এবং ২০০ কেজি সয়াবিন দানা। পাশাপাশি চোরাচালান কাজে ব্যবহৃত দুটি কাঠের বোটও জব্দ করা হয়েছে।

অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে দুই চোরাকারবারিকে আটক করা হয়। উদ্ধারকৃত পণ্য ও জব্দ করা বোটের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৮৮ হাজার টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, উপকূলীয় এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় পরিচালিত এ অভিযানে গুরুত্বপূর্ণ সাফল্য পাওয়া গেছে।

আটক চোরাকারবারি, জব্দকৃত আলামত এবং চোরাচালানে ব্যবহৃত বোটের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

উপকূলীয় অঞ্চলে চোরাচালান রোধে কোস্ট গার্ডের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ