‘ক্লিন, গ্রিন, হেলদি, সেফ অ্যান্ড স্মার্ট সিটি’ গড়ার পথে নতুন উদ্যোগ

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরের দীর্ঘদিনের অবহেলিত ও জরাজীর্ণ সড়কগুলোর উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

- Advertisement -

নাগরিকদের চলাচলের দুর্ভোগ কমিয়ে একটি আধুনিক, নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়ে তোলার লক্ষ্যে ধারাবাহিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

- Advertisement -
google news follower

আজ নগরের ৩৫ নম্বর বক্সিরহাট ওয়ার্ডে শহীদ এন.এম.এম.জে ডিগ্রি কলেজ সড়ক এবং রাজাখালী সড়কের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, দীর্ঘদিন ধরে অবকাঠামোগত উন্নয়নের অভাবে এসব এলাকার মানুষকে নানা ধরনের ভোগান্তির মুখোমুখি হতে হয়েছে।

- Advertisement -
islamibank

বিশেষ করে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষের চলাচল ছিল অত্যন্ত কষ্টসাধ্য।

তিনি বলেন, “জনগণের সেই দুর্ভোগ লাঘব এবং এলাকার সার্বিক উন্নয়নের কথা বিবেচনা করেই এসব সড়কের উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে।

একটি উন্নত নগরীর অন্যতম পূর্বশর্ত হলো কার্যকর যোগাযোগব্যবস্থা। সড়ক উন্নয়নের মাধ্যমে শুধু যাতায়াত সহজ হয় না, বরং শিক্ষা, স্বাস্থ্যসেবা, ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডেরও প্রসার ঘটে।”

মেয়র আরও বলেন, নগরের প্রতিটি ওয়ার্ডে প্রয়োজনভিত্তিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সিটি করপোরেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে নাগরিকদের জীবনমান উন্নয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে।

ডা. শাহাদাত হোসেন বলেন, “চট্টগ্রামকে ক্লিন, গ্রিন, হেলদি, সেফ অ্যান্ড স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি নাগরিক সেবার মানোন্নয়নেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে।

জনগণের প্রত্যাশা পূরণে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুপরিকল্পিত উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে।”

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগের কর্মকর্তা, সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ