লঘুচাপের প্রভাবে উত্তাল হতে পারে সাগর, চট্টগ্রামসহ চার বন্দরে সতর্কতা

অনলাইন ডেস্ক

বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ায় দেশের চারটি সমুদ্রবন্দরের জন্য ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

- Advertisement -

একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে গভীর সমুদ্রে না গিয়ে উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।

- Advertisement -
google news follower

বৃহস্পতিবার (২ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে।

- Advertisement -
islamibank

এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ পরিস্থিতিতে দেশের গুরুত্বপূর্ণ চার সমুদ্রবন্দর—চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা—কে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৈরী আবহাওয়ার সম্ভাবনার কারণে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

পাশাপাশি উপকূলের কাছাকাছি থেকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়াবিদেরা বলছেন, লঘুচাপের প্রভাবে সাগরে বাতাসের গতি বৃদ্ধি এবং আবহাওয়ার আকস্মিক পরিবর্তন ঘটতে পারে।

তাই সমুদ্রে অবস্থানরত জেলে ও নৌযানগুলোকে সর্বশেষ আবহাওয়া বার্তার প্রতি নজর রেখে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ