হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমান হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।

- Advertisement -

রোববার (৯ আগস্ট) বিকেল সোয়া ৪টায় ফটিকছড়িতে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় এ সাক্ষাৎ হয়।

- Advertisement -
google news follower

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও তাঁর ছেলে এবং কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আইয়ুব বাবুনগরী প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

সাক্ষাতের শুরুতেই প্রধানমন্ত্রী হেফাজতে ইসলামের আমিরকে বুকে জড়িয়ে ধরেন।

- Advertisement -
islamibank

সাক্ষাতে প্রধানমন্ত্রী হেফাজত আমিরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন। দেশ পরিচালনার জন্য হেফাজতের আমিরের দোয়া চান প্রধানমন্ত্রী।

এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, স্থানীয় সংসদ সদস্য সরোয়ার আলমগীর, হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

বিকেল সাড়ে পাঁচটার দিকে হাটহাজারীতে হেফাজতের আমির আল্লামা শাহ আহমদ শফীর কবর জেয়ারত করেন প্রধানমন্ত্রী।

এরপর তিনি মাদরাসায় অপেক্ষমাণ আলেমদের সঙ্গে সংক্ষিপ্ত সাক্ষাৎ করেন।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ