রাত আড়াইটায় বহদ্দারহাটে পুলিশের অভিযান: বুইশ্যার দুই সহযোগী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে গভীর রাতে পুলিশের অভিযানে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম বুইশ্যার দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।

- Advertisement -

রোববার (৯ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে বহদ্দারহাট কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে চান্দগাঁও থানা পুলিশ।

- Advertisement -
google news follower

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-ভোলা জেলার লালমোহন থানার চরভুতা এলাকার মো. ভুট্টোর ছেলে মো. নাঈম ইসলাম সাকিব (২৬) এবং চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার রোজ গার্ডেন কমিউনিটি সেন্টার এলাকার হামিদ হোসেনের ছেলে মো. রাহাত (২৪)।

সোমবার (১০ আগস্ট) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

- Advertisement -
islamibank

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বহদ্দারহাট কাঁচাবাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে অভিযানে অংশ নেন এসআই হৃদয় মাহমুদ লিটন, এএসআই অসিত নাথ ও এএসআই শাহ আলমসহ পুলিশের একটি দল।

রোববার দিবাগত রাত আড়াইটার দিকে পরিচালিত ওই অভিযানে ঘটনাস্থল থেকে নাঈম ইসলাম সাকিব ও মো. রাহাতকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধেই থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে নাঈম ইসলাম সাকিবের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন ও পেনাল কোডের অধীনে দ্রুত বিচার এবং ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৩টি মামলা রয়েছে।

অন্যদিকে মো. রাহাতের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগে একটি মামলা পূর্বেই রুজু রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানা পুলিশ জানায়, সাকিব ও রাহাতের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি এবং ডাকাতির উদ্দেশ্যে সমবেত হওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

চান্দগাঁও থানা পুলিশের ভাষ্য অনুযায়ী, নগরের অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের অংশ হিসেবেই গোপন সংবাদের ভিত্তিতে বহদ্দারহাট কাঁচাবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ