এক ফ্রিজেই কাঁচা-রান্না খাবার, নোংরা পরিবেশ-পাথরঘাটায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরের পাথরঘাটা এলাকায় ভেজালবিরোধী অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, মেয়াদবিহীন ও লেবেলবিহীন পণ্য বিক্রিসহ নানা অনিয়মের চিত্র পেয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

- Advertisement -

এসব অপরাধে তিন প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

- Advertisement -
google news follower

সোমবার (২৪ আগস্ট) পাথরঘাটার মিরিন্ডা লেইন, বান্ডেল রোড ও ব্রিকফিল্ড রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

অভিযানে দেখা যায়, কয়েকটি প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি পণ্য ও হোটেলের খাবার তৈরি করা হচ্ছে। কোথাও আবার মেয়াদবিহীন ও লেবেলবিহীন পণ্য বিক্রির অভিযোগ পাওয়া যায়।

- Advertisement -
islamibank

এমনকি কাঁচা ও রান্না করা খাবার একই ফ্রিজে সংরক্ষণ, খাদ্যপণ্যে বিভিন্ন ধরনের রাসায়নিক ব্যবহার এবং দোকানের সামনে ময়লা-আবর্জনা জমিয়ে রাখার মতো অনিয়মও ধরা পড়ে।

এসব অনিয়মের দায়ে বান্ডেল রোডের মিশুক রেস্তোরাঁ অ্যান্ড বিরানি হাউসকে ২০ হাজার টাকা, মিরিন্ডা লেইনের চট্টলা হোটেল অ্যান্ড সুইটসকে ১০ হাজার টাকা এবং ব্রিকফিল্ড রোডের টেস্টি বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের বিষয়ে চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকরণে অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

জনস্বাস্থ্যের সঙ্গে সরাসরি সম্পৃক্ত খাদ্যপণ্যের ক্ষেত্রে সামান্য অনিয়মও বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে।

তাই খাবার তৈরির পরিবেশ থেকে শুরু করে সংরক্ষণ, উপকরণের ব্যবহার এবং বাজারজাতকরণ-প্রতিটি পর্যায়ে নিয়ম মেনে চলার ওপর গুরুত্ব দিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

চসিকের এ অভিযানে সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা-কর্মচারী এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ